১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলুমের পরিণতি নিয়ে যা বললেন আজহারী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 62

ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী জুলুম ও অবিচারের পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসের কঠোর সতর্কবার্তা তুলে ধরেছেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই সতর্কবার্তা শেয়ার করেন।

এই পোস্টে আজহারী সমাজে ক্রমবর্ধমান অবিচার, হত্যা ও সহিংসতার বিরুদ্ধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাইকে সতর্ক করেছেন। 

মিজানুর রহমান আজহারী লিখেছেন, যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সুরা আশ-শুরা, ৪২ নং আয়াত ।

পোস্টটির সঙ্গে একটি ছবিও যুক্ত করেন তিনি, যেখানে দুটি গভীর তাৎপর্যময় হাদিস তুলে ধরা হয়। হাদিস দুটি হলো—

আরও পড়ুন : মদের বোতলে পানি পান করা কি বৈধ? ইসলামী দৃষ্টিকোণে ব্যাখ্যা

১. রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার হবে।’ (সহিহ বুখারি: ৬৫৩৩)

২. ‘কেয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের রগ থেকে রক্ত বের হতে থাকবে। সে বলবে, ‘হে আমার প্রতিপালক! এ লোক আমাকে হত্যা করেছে।’ (সুনানে তিরমিজি: ৩০২৯)

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলুমের পরিণতি নিয়ে যা বললেন আজহারী

সর্বশেষ আপডেট : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫