১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে তিন সাবজেক্টে ফেল!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 103

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন এক পরীক্ষার্থীর।

এবার শুধু সেই গণিত পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল এসেছে তার। একই ধরনের সমস্যায় পড়েছে ওই প্রতিষ্ঠানের আরও ২০-২৫ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

নাজমুল ইসলাম নামের ভুক্তভোগী ওই পরীক্ষার্থী জানান, গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন তিনি। এবার আবারও গণিত বিষয়ে পরীক্ষা দেন।

কিন্তু ফলাফলে গণিত, কৃষি ও ট্রেড-২—তিন বিষয়ে ফেল এসেছে তার। তাই নাজমুলের ভবিষ্যৎ নিয়ে তার পরিবার দুশ্চিন্তায় পড়েছে।

একই ধরনের জটিলতায় পড়েছে একই প্রতিষ্ঠানের আরও ২০-২৫ জন শিক্ষার্থী। ভুক্তভোগী পরীক্ষার্থীরা বলছেন, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও তিনি কোনো সমাধান দিতে পারছেন না।

টুটুল নামে আরেক শিক্ষার্থী জানায়, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল এসেছে।

একই সমস্যা নিয়ে পলিটেকনিক অফিসে যোগাযোগ করে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক।

‘অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হয়েছে,’ বলেন তিনি।

আরও পড়ুন : প্রেমিকের সঙ্গে একাধিকবার পালালেন স্ত্রী, অতপর…

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তবে, অন্য কয়েকজন শিক্ষক জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা জানান, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধান করবেন। এজন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে তিন সাবজেক্টে ফেল!

সর্বশেষ আপডেট : ০৯:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫