১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদাবাজির অভিযোগ, ভিডিও ভাইরাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 94

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন। ছবি : স্ক্রিনশট

রাজধানী ঢাকায় সোহাগ নামে এক যুবককে হত্যার পর থেকে চাঁদাবাজির ইস্যুটি দেশজুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এমন পরিস্থিতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে এনসিপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. এ কে এম ওয়াহিদুজ্জামান।

রোববার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক ওয়ালে ওই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

চলতি বছরের ১৪ মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায়, ‘এখানে সাত লাখ টাকা, ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া। একটু ক্রাইসিস বুঝেন না!’ এ সময় সাত লাখ দেওয়ার বিষয়ে এনসিপি নেতা বলেন, ‘ভাইকে বলছেন?’ জবাবে নারী বলেন, ‘হ্যাঁ বলেছি’।

তবে, ভিডিওতে ভাই বলতে কাকে বোঝানো হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন : এবার চাঁদা দাবির অভিযোগে পুলিশ সদস্য আটক

ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় ৪৮ লাখ টাকা চাঁদা দিয়েছেন। কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি।

তবে ভিডিওটির সত্যতা দৈনিক ঢাকার পক্ষ থেকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদাবাজির অভিযোগ, ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট : ০৯:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫