১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রেমিকের সঙ্গে একাধিকবার পালালেন স্ত্রী, অতপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 71

ছবি : সংগৃহীত

দুজন মানুষ একই ছাদের নিচে দীর্ঘদিন থাকার পর একপর্যায়ে যখন পরস্পর থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন কষ্ট লাগাটাই স্বাভাবিক। অবশ্য বিপরীতটা যে ঘটে না, তা নয়।

বিচ্ছেদকে মুক্তি বা স্বাধীনতা হিসেবে দেখেন—এমন মানুষের সংখ্যা দুনিয়ায় কম নয়। এই স্বাধীনতা একেকজন একেকভাবে উদ্‌যাপন করেন।

তবে সম্প্রতি আসামের মানিক আলী সম্পূর্ণ ভিন্নভাবে বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন।

যেদিন তাঁর আইনজীবী তাঁকে ডিভোর্স চূড়ান্ত হওয়ার খবর দেন, আনন্দে সেদিন তিনি দুধ দিয়ে গোসল করে স্বাধীনতা উদ্‌যাপন করেন!

শুধু তা-ই নয়, এই গোসল করার দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি, যা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

রোববার (১৩ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক। স্ত্রীর সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না তাঁর।

মানিক ও তাঁর প্রতিবেশীদের অভিযোগ, তাঁর স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে তাঁরা দুজনই দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন : প্রতিবেশীর ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

মানিকের ভাইরাল হওয়া ভিডিওতে যা  দেখা যায়

নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশেই পলিথিনের ওপর রাখা চার বালতি দুধ। একেকটি বালতি তুলে দুধ গায়ে ঢালছেন তিনি।

এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘আজ আমি স্বাধীন। সে (তাঁর স্ত্রী) বারবার তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এত দিন চুপ ছিলাম।

‘আমার আইনজীবী গতকাল আমাকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।

এই স্বাধীনতাকে উদ্‌যাপন করতে আমি দুধ দিয়ে গোসল করছি বলেও মন্তব্য করেন তিনি।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রেমিকের সঙ্গে একাধিকবার পালালেন স্ত্রী, অতপর…

সর্বশেষ আপডেট : ০৮:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫