রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম সজীব ও রাজিব। তাদের রোববার (১৩ জুলাই) নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়াল সাতজন।
আরও পড়ুন : মিটফোর্ডে শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা
গত ৯ জুলাই সন্ধ্যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর চাঁদ মিয়াকে পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্যে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।
হত্যাকাণ্ডের পরপরই চাঁদ মিয়ার বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
এ ঘটনায় বিচারের দাবিতে মিটফোর্ড মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তারা শাটডাউনের ডাক দিয়ে নিরাপত্তা জোরদারসহ বেশ কিছু দাবিও উত্থাপন করেছেন।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা ডেস্ক 









