১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 76

ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় পেলে বাংলাদেশ। আজ (শুক্রবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শেষপর্যন্ত লঙ্কানদের ৯-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা।

এছাড়া একটি করে গোল পেয়েছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধেই বাংলাদেশ করে ছয়টি গোল।

প্রথমে পাঁচটি দেশ নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও ভারতের নাম প্রত্যাহারের কারণে চারটি দল, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান নিয়ে এবারের আসর শুরু হয়েছে।

নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

আরও পড়ুন : ঢাকায় অনার্স বোর্ড চালু, কী এর কাজ?

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে টানা দুটি ম্যাচে মুখোমুখি হবে তারা।

১৯ জুলাই ফের শ্রীলঙ্কার সঙ্গে এবং ২১ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫