খুলনায় যুবদলের এক নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মাহবুবুর রহমান। তিনি দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে আসন্ন কমিটির পদপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে।
আরও পড়ুন : শিয়ালের সঙ্গে সিএনজির ধাক্কা, অতঃপর…
এরপর তার মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেয়।
ওসি মীর আতাহার আলী বলেন, ঘটনাস্থল থেকে আমরা ৪টি খালি গুলির খোসা উদ্ধার করেছি। দুর্বৃত্তদের ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।
ঢাকা ডেস্ক 









