০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যমুনার পানি বাড়ছে, দেড় শতাধিক ঘরবাড়ি বিলীন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 74

ছবি : সংগৃহীত

ভারী বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যা বিপৎসীমার ১৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দ্রুত পানি বৃদ্ধির ফলে জেলার সদর, কাজিপুর, শাহজাদপুর, চৌহালী, চলনবিলের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর হার্ড পয়েন্টে ৯ সেন্টিমিটার ও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

যা হার্ড পয়েন্টে ১৭২ ও কাজিপুর পয়েন্টে ১৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে যমুনার ভাঙনে কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া গ্রামে অন্তত ১০০টি বসতবাড়ি, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের অন্তত ৫০টি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।

আরও পড়ুন : সাগরে ৪ দিন ভেসে যেভাবে বেঁচে ছিলেন ৯ জেলে

এছাড়া কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগিরিশ নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও ভেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, নদীতে প্রবল স্রোত বইছে। এ কারণে নদী তীরের বেশ কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে।

জিওব্যাগ ও জিওটিউব ফেলে সদর উপজেলার ভাটপিয়ারী ও বাহুকা এলাকায় ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যমুনার পানি বাড়ছে, দেড় শতাধিক ঘরবাড়ি বিলীন

সর্বশেষ আপডেট : ০৩:৪৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫