০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 65

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায়  ১১টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহে পাসের হার ৫৮.২২ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার অনেক কমেছে।

এ বছর ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ৫৫৮ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

এ বছর বোর্ডের অধীনে ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মোট কেন্দ্র ১৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় বসতে ফরম পূরণ করেছিল ১ লাখ ২ হাজার ১৬১ পরীক্ষার্থী।

পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ শিক্ষার্থী। পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ শিক্ষার্থী।

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো—জামালপুরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় (৯ জন শিক্ষার্থী), মেলান্দহ উপজেলার কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয় (১৬ জন), বানিয়াবাড়ী এম.এ মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় (২ জন), সরিষাবাড়ী উপজেলার চাপড়াকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় (১০ জন)।

আরও পড়ুন : গোল্ডেন এ প্লাস না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহের ভালুকা উপজেলার রংচাপড়া উচ্চ বিদ্যালয় (১১ জন), ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান মডার্ন গার্লস একাডেমি (৪ জন), গফরগাঁও দারোগাবাড়ী উচ্চ বিদ্যালয় (৯ জন), ফুলপুর উপজেলার শাহ শহীদ সারোয়ার মডেল বালিকা উচ্চ বিদ্যালয় (৪ জন)।

ত্রিশালের মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয় (৭ জন), জামালপুরের বকশিগঞ্জ চন্দ্রবাজ হুসনা ওসমানী বালিকা উচ্চ বিদ্যালয় (১ জন) ও সভার চর মডেল জুনিয়র স্কুল (৩ জন)।

ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ বলেন, ৩ হাজার ৩২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

তিনি বলেন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফল খারাপ হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ময়মনসিংহে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

সর্বশেষ আপডেট : ১১:২৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫