১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পোস্টাল ব্যালটে নির্বাচনে ভোট দিবেন প্রবাসীরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 57

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সুযোগ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প গ্রহণের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে এই তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, এবং উপস্থিত ছিলেন অন্যান্য চার কমিশনার, ইসির সিনিয়র সচিব ও শীর্ষ কর্মকর্তারা।

কমিশনার সানাউল্লাহ জানান, প্রবাসীদের জন্য ভোটাধিকার বাস্তবায়নে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হবে। প্রকল্পের আওতায় প্রবাসীরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি বলেন, ‘আগে পোস্টাল ব্যালট কার্যকর হয়নি। এবার প্রযুক্তির সহায়তায় এটি বাস্তবায়ন করতে চাচ্ছি।’

আরও পড়ুন : প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হচ্ছে অনলাইন পোর্টাল

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতি ভোটে খরচ ধরা হয়েছে ৭০০ টাকা। এটি হবে একটি অনলাইন ট্রায়াল-ভিত্তিক পদ্ধতি, যেখানে প্রবাসীরা অনলাইনে ভোটের আবেদন করে নির্দিষ্ট ঠিকানায় ব্যালট পেয়ে তা নির্ধারিত সময়ের মধ্যে পাঠিয়ে দিতে পারবেন।

কমিশনার আরও জানান, প্রবাসীদের ক্ষেত্রে প্রক্সি ভোট পদ্ধতি থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। এর পরিবর্তে সরাসরি পোস্টাল ব্যালটেই ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হবে।

তিনি বলেন, ‘প্রবাসীরা আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ভোটাধিকার নিশ্চিত করা সাংবিধানিক দায়িত্ব। প্রযুক্তির সাহায্যে তা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’

এই উদ্যোগকে অনেকেই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার এক নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। বিশেষ করে প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিনির্ভর এই পদ্ধতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে করে কারিগরি ত্রুটি বা অনিয়মের কোনো সুযোগ না থাকে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পোস্টাল ব্যালটে নির্বাচনে ভোট দিবেন প্রবাসীরা

সর্বশেষ আপডেট : ০৭:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫