১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে শুধু বিএনপির: তারেক রহমান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • 109

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে শুধু বিএনপির। আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। তিনি বলেন, অনেকেই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন, গুপ্ত তোমরা। কারণ তাদের গত ১৬ বছর আমরা দেখিনি। তারা ওদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গেছে।

শনিবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্পপার্ক এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তারেক রহমান।

তিনি আরও বলেন, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিবেদিত হতে হবে। সামনে আমাদের অনেক কাজ করতে হবে। বিশেষ করে কৃষক ভাইদের পাশে দাঁড়ানো জরুরি। তারা প্রতিনিয়ত কষ্টের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও আমাদের দায়িত্ব।

তারেক রহমান বলেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে-কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে পারে-এমন অভিজ্ঞতাসম্পন্ন কোনো দল নেই। আজকে যদি আমাদের দেশ গড়তে হয়, যদি বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

১২ তারিখ মানুষের ভাগ্য পরিবর্তনের দিন : টাঙ্গাইল থেকে স্টাফ রিপোর্টার জানান, তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না। এই পরিবর্তন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন হিসাবে। তেমনই ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন হলে চলবে না। দিনটি হতে হবে ভাগ্য পরিবর্তনের দিন। শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেখেছি বিগত দিনে ঢাকাসহ বড় বড় শহরে মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু একই সঙ্গে দেখেছি মেগা দুর্নীতিও হয়েছে। আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, গায়েবি মামলা দেখেছি। তেমনই মেগা মেগা দুর্নীতিও দেখেছি। এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে, এই অবস্থার পরিবর্তন করতে হলে ভোটারদের ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির প্রমুখ।

ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে হবে : বগুড়া ব্যুরো জানায়, শনিবার সকালে বগুড়া শহরতলির ছিলিমপুরে চারতারকা হোটেল নাজ গার্ডেনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ধানের শীষের পক্ষে জনগণের আরও বেশি সমর্থন আদায় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের শক্তি ও জনসম্পৃক্ততাই বিএনপির মূল ভরসা। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় : শনিবার বেলা ২টার দিকে বগুড়ার শেরপুর পৌর টার্মিনালে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের প্রতীকের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় জানিয়ে তিনি বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশ উন্নয়নের জোয়ারে ভেসেছে। এ সময় বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, তার ছেলে আসিফ রব্বানী, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুবর রহমান হারেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমি তো ঘরের ছেলে, আবার আসব : শনিবার বেলা ১টার দিকে সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুরে পথসভায় তারেক রহমান বলেন, আমি তো ঘরের ছেলে, আবার আসব, দোয়া করবেন। আপনাদের এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেবেন। তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলীয় প্রার্থী মোরশেদ মিল্টনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় মোরশেদ মিল্টন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

২২ বছর পর খুলনায় যাচ্ছেন তারেক রহমান : খুলনা ব্যুরো জানায়, সবশেষ ২০০৪ সালে খুলনার জিয়া হলে তৃণমূল বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। ২২ বছর পর আগামীকাল সোমবার খুলনায় আসছেন তিনি। বিএনপি চেয়ারম্যান খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এই জনসভাকে কেন্দ্র করে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের মানুষের মধ্যে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে শুধু বিএনপির: তারেক রহমান

সর্বশেষ আপডেট : ১২:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬