১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেটে থেকে নির্বাচনি প্রচারণা শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • 150

সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত ও সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরই মধ্যে তার সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। সফরসূচি অনুযায়ী আগামী ২১ জানুয়ারি (বুধবার) রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে এদিনই বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

সূত্র জানায়, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পরের দিন ২২ জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি প্রচারণাকেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার বিকেল তিনটায় সিলেট নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিলেটে থেকে নির্বাচনি প্রচারণা শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান

সর্বশেষ আপডেট : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬