০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রথম রায়ে পলাতক ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 78

অবিশ্বাস্য এক ঘটনা ঘটল বাংলাদেশে। টানা সাড়ে ১৫ বছরের অপশাসনে শেখ হাসিনার কখনো মনে হয়নি, জীবনে তাকে এমন এক পরিণতি বরণ করতে হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সেই ঘটনাই ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে ৫ বছরের লঘুদণ্ড।

রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের স্থাবর-অস্থাবর সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যারা ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত হয়েছেন, তাদের কনসিডারেবল অ্যামাউন্ট (উল্লেখযোগ্য পরিমাণ) আন্দোলনকারীদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া আহত আন্দোলনকারীদের আঘাতের মাত্রা ও ক্ষতি বিবেচনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে রায়ে।

সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা উপলক্ষ্যে জুলাই শহীদপরিবারের সদস্য এবং আহতদের বেশ কয়েকজন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে আলহামদুলিল্লাহ বলে সন্তোষ প্রকাশ করেন তারা। শহীদ আনাসের মা সন্তানের স্মৃতি মনে করে কেঁদে ফেলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, এটি যুগান্তকারী রায়। ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট সবাই। তারা চৌধুরী মামুনের সাজা কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় রায়ের বিরুদ্ধে তারা আপিলের সুযোগ পাচ্ছেন না। আপিল করতে হলে তাদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীও বলেছেন, আইনে না থাকায় তার আসামির আপিলের সুযোগ নেই।

জুলাই আন্দোলনে ১৪০০ ছাত্র-জনতাকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে করা কোনো মামলায় এটিই প্রথম রায়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো মোহিতুল হক এনাম চৌধুরী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রথম রায়ে পলাতক ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড

সর্বশেষ আপডেট : ০১:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫