০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • 118

জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, তবে যেকোনো সিদ্ধান্তই হোক না কেন— নির্বাচন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন : শীতকালীন সবজিতে স্বস্তি, কমেছে মুরগি ও ডিমের দামও

প্রেস সচিব বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে, কিন্তু আমরা এসবকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা দেশের স্বার্থে যেটি সর্বোত্তম, সেটিই করবেন।’

নারীর অগ্রগতির প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন। এখন আর নারীরা পিছিয়ে নেই, তারা সমাজের সব ক্ষেত্রেই প্রতিনিধিত্ব করছে।”

এ সময় তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সর্বশেষ আপডেট : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫