১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 150

অস্ত্র মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, সম্রাটের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অস্ত্র আইন, ১৮৭৮ সালের ১৯(ক) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, তার আত্মসমর্পণ বা গ্রেফতারের তারিখ থেকে সাজা কার্যকর হবে।

মামলাটিতে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন : জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর র‌্যাব কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে ঢাকার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেন।

পরদিন (৭ অক্টোবর) র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক আদালতে অভিযোগপত্র জমা দেন।

চলতি বছরের ১৬ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ আপডেট : ০৪:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫