১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বক্স অফিসে কত আয় করলো ‘থামা’ ?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 194

ভারতের দিওয়ালি উৎসবকে সামনে রেখে মুক্তি পেয়েছিল ম্যাডক ফিল্মসের আলোচিত হরর-কমেডি মুভি ‘থামা’। ভূত-মানুষের সহাবস্থানের লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি।

প্রথম দিনে বক্স অফিসে দুরন্ত সূচনা করে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত এই হরর-কমেডিটি। এতটাই সফল হয়েছিল যে, ওপেনিং কালেকশনেই পেছনে ফেলেছে বক্স অফিসে ঝড় তোলা ‘সাইয়ারা’র রেকর্ড!

দ্বিতীয় দিন গড়াতে না গড়াতেই সিনেমাটির আয়ে দেখা দিয়েছে বড়সড় পতন।

সিনে বিশেষজ্ঞদের মতে, এটি শতকোটি আয়ের স্বপ্নকে আরও কঠিন করে তুলেছে। ২১ অক্টোবর মুক্তির দিন ‘থামা’ ঘরে তুলেছিল ২৪ কোটি রুপি। এমন দুর্দান্ত সূচনা দেখে আয়ুষ্মান খুরানা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে মন্দির-মন্দিরে পূজাও দিয়েছিলেন।

কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেনি ছবিটি। দ্বিতীয় দিনে এসে ব্যবসা কমে যায় ২২.৫০ শতাংশ। বুধবার, অর্থাৎ দ্বিতীয় দিনে সিনেমাটির আয় দাঁড়ায় ১৮.৬ কোটি রুপি। এরপর তৃতীয় দিনে তা আরও কমে আসে ১৩ কোটিতে।

আর চতুর্থ দিন, অর্থাৎ শুক্রবার ‘থামা’র বক্স অফিসের অঙ্ক আরও নিম্নগামী হয়। এই দিন ম্যাডক ফিল্মসের বহু প্রতীক্ষিত এই সিনেমাটি মোটে ৯.৫৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। সব মিলিয়ে, মুক্তির মাত্র চার দিনে জাতীয় স্তরে ‘থামা’র মোট আয় দাঁড়িয়েছে ৬৫.১৫ কোটি রুপি।

অন্যদিকে বিশ্বব্যাপী এই সিনেমাটি ৯৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বক্স অফিসে কত আয় করলো ‘থামা’ ?

সর্বশেষ আপডেট : ০২:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫