০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 128

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন’ বিষয়ক সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কমিশনের সদস্যরা।

এই সময় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, ও মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এক ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা লিখিতভাবে জানিয়েছি, সাংবিধানিক আদেশ জারির পর এবং জাতীয় নির্বাচনের আগে সরকার যেন গণভোট আয়োজন করে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে দ্রুত গণভোটের তফসিল প্রণয়ন করতে হবে।’

আরও পড়ুন : বক্স অফিসে কত আয় করলো ‘থামা’ ?

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের মধ্যে গণভোটের ব্যাপারে ঐকমত্য রয়েছে, এবং এটি আয়োজন করা হবে অংশগ্রহণমূলক গণতন্ত্র নিশ্চিত করার জন্য অপরিহার্য।

গণভোটের সম্ভাব্য তারিখ ও সময় নিয়ে প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, ‘এটি একটি লজিস্টিক্যাল বিষয়। কখন এবং কীভাবে আয়োজন করা সম্ভব হবে, সে বিষয়ে আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই—এটি নির্বাচন কমিশন ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

সূত্র জানায়, ঐকমত্য কমিশনের এই সুপারিশ এখন সরকারের বিবেচনাধীন, এবং গণভোট আয়োজন নিয়ে শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

সর্বশেষ আপডেট : ০৩:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫