১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 189

পুরোনো ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের আর্থিকভাবে ক্ষমতা বাড়ছে । মেরামত ও সংস্কার ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (স্লিপ)’ কাজে প্রধান শিক্ষকদের ক্ষমতা দ্বিগুণ করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘আগে ক্ষুদ্র মেরামত বা স্লিপের জন্য প্রধান শিক্ষকরা দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন। এটাকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হচ্ছে।’

সোমবার (২৭ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

প্রধান শিক্ষকদের আর্থিকভাবে ক্ষমতা বাড়ছে জানিয়ে আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘আমরা প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়াচ্ছি। আগে ক্ষুদ্র মেরামত বা স্লিপের জন্য প্রধান শিক্ষকরা দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন। এটাকে বাড়িয়ে তিন লাখ টাকা করাসহ অন্যান্য জায়গাতেও কীভাবে তারা আর্থিকভাবে ক্ষমতাবান হতে পারেন, সেই জায়গায় আমরা কাজ করছি। বিশেষ করে নির্মাণকাজ অথবা মেরামতের কাজের বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা কর্মকর্তার যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে। দুজনেরই প্রত্যয়ন ছাড়া কোনো বিল প্রদান করা হবে না।’

মহাপরিচালক আরও বলেন, আমরা আশা করছি যে আগামী দিনগুলোয় প্রধান শিক্ষকদের আরও ক্ষমতা দিতে পারব। আমরা আমাদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য সারা দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে, তার নির্মাণকাজ থেকে শুরু করে সংস্কারকাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের কাজ শেষে আশা করি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে জরাজীর্ণ কোনো স্কুল থাকবে বলে আমি মনে করি না।

শূন্য পদ নিয়ে শামসুজ্জামান বলেন, সারা দেশে এ মুহূর্তে ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব। আশা করি খুব অল্প সময়ে অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

সর্বশেষ আপডেট : ০৭:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫