১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নারী আহত, সীমান্তে উত্তেজনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 90

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক নারী আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাঘঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম ছেনুয়ারা বেগম (৩৫)। তিনি স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ছেনুয়ারা বেগম বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোয়াইক্যং স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতের স্বামী বলেন, “বাড়ি ফেরার সময় হঠাৎই গুলি এসে আমার স্ত্রীর পায়ে লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।”

ঘটনাটি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “বিজিবির সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যাতে সীমান্ত এলাকায় জননিরাপত্তা ব্যাহত না হয়।”

আরও পড়ুন : ঢাকাবাসীর গড় আয় দেশের গড়ের দ্বিগুণের বেশি: ডিসিসিআই জরিপ

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকার ওপার থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় আরকান আর্মি ও রোহিঙ্গা সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।

বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ওপারে গোলাগুলি এবং এপারে একজনের আহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নারী আহত, সীমান্তে উত্তেজনা

সর্বশেষ আপডেট : ০৮:৪৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫