বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ক্ষমতায় এলে দেশের শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, “রাষ্ট্রের সুরক্ষার জন্য উপযুক্ত শিক্ষাব্যবস্থা অপরিহার্য। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে, সেটি বের করে আনা এবং বিকাশের সুযোগ দেওয়াই শিক্ষার মূল লক্ষ্য।”
শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতা’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : ‘বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম’
তারেক রহমান বলেন, “শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষাব্যবস্থাকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে পারে।”
তিনি আরও বলেন, “ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে বিএনপি একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছে, যা ইতিমধ্যেই অনেক অগ্রগতি করেছে।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে শিক্ষার আধুনিকীকরণ ও প্রতিভা বিকাশকে দেশের নিরাপত্তা ও উন্নয়নের সঙ্গে যুক্ত করার গুরুত্বকে গুরুত্ব দিয়ে বলা হয়।
ঢাকা ডেস্ক 









