০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭ হাজার ৯১৭ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 132

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৯১৭ জন প্রার্থী।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে বার কাউন্সিল।

আইনজীবী হিসেবে সনদ পেতে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে তিন ধাপের পরীক্ষা দিতে হয়—এমসিকিউ, লিখিত ও মৌখিক। আইনে স্নাতক সম্পন্ন করার পর ন্যূনতম ১০ বছর অভিজ্ঞ কোনো সিনিয়র আইনজীবীর অধীনে ‘ইন্টিমেশন’ জমা দিতে হয়। ছয় মাস পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন প্রার্থীরা।

আরও পড়ুন : ভাতের ইতিহাস: এক বীজ থেকে বাঙালির পরিচয়ের প্রতীক

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন, আর লিখিত পরীক্ষায় সফল হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ মেলে। চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে সনদ পান। সনদপ্রাপ্ত আইনজীবীরা পরবর্তীতে সংশ্লিষ্ট জেলা বার-এ যোগদান করে আইন পেশায় আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন।

বাংলাদেশ বার কাউন্সিলই আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এই সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করে থাকে।

উত্তীর্ণ প্রার্থীদের বিস্তারিত তালিকা পাওয়া যাবে বার কাউন্সিলের ওয়েবসাইটে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭ হাজার ৯১৭ জন

সর্বশেষ আপডেট : ০৬:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫