১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

না ফেরার দেশে তিন বস্তা টাকা জমানো ‘সালেহা পাগলী’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 184

সিরাজগঞ্জে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো আলোচিত নারী সালেহা বেগম—স্থানীয়দের কাছে যিনি পরিচিত ছিলেন ‘সালেহা পাগলী’ নামে—শেষ পর্যন্ত ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সালেহা বেগম। প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা সেখানে তার লিভার ক্যান্সার শনাক্ত করেন।

আরও পড়ুন : কুয়াকাটার সব হোটেল মোটেল বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু জানান, “সালেহা পাগলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে তিনি মারা যান। শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। তার জমানো টাকা শরিয়া মোতাবেক ভাগ করা হবে।”

প্রসঙ্গত, সালেহা বেগম প্রায় ৪০ বছর ধরে সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় বসে ভিক্ষাবৃত্তি করতেন। কয়েক মাস আগে তার কুঁড়েঘর থেকে তিন বস্তা টাকা উদ্ধার করে এলাকাবাসী। গণনা শেষে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, আর সালেহা পাগলী হয়ে ওঠেন সারাদেশে আলোচিত এক চরিত্র।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

না ফেরার দেশে তিন বস্তা টাকা জমানো ‘সালেহা পাগলী’

সর্বশেষ আপডেট : ০৬:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫