আফগানিস্তানে স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭ এবং এটি ভোর ৫টা ০৯ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল
এর আগে, চলতি সপ্তাহের মঙ্গলবার ভোরে আফগানিস্তানে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া, গত ১৭ অক্টোবর উত্তরাঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যা এক মাসের মধ্যে দেশটিতে সংঘটিত চতুর্থ ভূমিকম্প।
বিশেষজ্ঞরা জানান, অগভীর ভূমিকম্প সাধারণত গভীর ভূমিকম্পের চেয়ে বেশি বিপজ্জনক, কারণ কম গভীরতা থেকে উৎপন্ন কম্পন তরঙ্গ দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে বেশি তীব্রতা সৃষ্টি করে। এতে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির ঝুঁকি বেড়ে যায়।
সূত্র: ইকোনমিক টাইমস
ঢাকা ডেস্ক 









