রাজধানী ঢাকায় আজও তীব্র গরমের দাপট থেকে স্বস্তি মিলছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক। চড়া রোদে দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত, ফলে গরমের অনুভূতিও আগের মতোই থাকবে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আরও পড়ুন : মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১ মিনিটে।
অন্যদিকে, সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে—চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ডেস্ক 









