০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 126

ঢাকার চকবাজার থানার একটি মামলায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়-এর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই শাহজাহান সিরাজ আদালতে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৯৫ক ধারা সংযোজনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। তবে জামিন চেয়ে আসামিপক্ষের আইনজীবী উপস্থিত না হওয়ায় জামিন নামঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩ জন

অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীশান্ত দীর্ঘ সময় ধরে ছদ্ম নাম ‘উইকলি সার্ভিস ৯২৩’ ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন অশ্লীল, কুরুচিপূর্ণ এবং বিদ্বেষমূলক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ওই মন্তব্য ও পোস্টে মুসলিম নারী এবং ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে।

মামলা দায়ের করেন বুয়েটের নিরাপত্তা কর্মী মো. আফগান হোসেন, অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, শ্রীশান্ত দীর্ঘদিন ধরে ছদ্মনাম ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর

সর্বশেষ আপডেট : ০৭:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫