০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

একক প্রার্থীর জন্য বিনাভোটে জয়ের সুযোগ বন্ধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 130

গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী থাকলেও বিনাভোটে জয়ের সুযোগ আর থাকবে না। ভোটাররা যদি একক প্রার্থীকে পছন্দ না করেন, তারা না ভোট দিয়ে তাদের অনাস্থা জানাতে পারবেন।

এই তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগের সরকারের আমলের নির্বাচনের মতো কোনো একক প্রার্থী যেন স্বয়ংক্রিয়ভাবে বিজয়ী না হতে পারে, তাই গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫-এ বিশেষ বিধান রাখা হয়েছে।”

আরও পড়ুন : বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর

উপদেষ্টা আরও উল্লেখ করেন, রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনে না ভোটের বিধান সংযোজনের ফলে ভোটাররা একক প্রার্থীর বিরুদ্ধে প্রভাবশালী পদক্ষেপ নিতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

একক প্রার্থীর জন্য বিনাভোটে জয়ের সুযোগ বন্ধ

সর্বশেষ আপডেট : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫