১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আবারও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 114

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষমা চান তিনি।

জামায়াত আমির বলেন, ‘জাতির কিছু কিছু লোক বলতো ধরে নিলাম আপনারা কোনো অপরাধ করেন নাই, তারপরও আপনাদের এই রাজনৈতিক সিদ্ধান্ত জাতি মেনে নেয় নাই। আপনারা তো একটা এপোলোজি দিলেই পারেন। এই এপোলোজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আযম সাহেব দিয়েছেন, মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজে দিয়েছি।’

তিনি বলেন, ‘এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন জেল থেকে বের হলেন, তখন আমি বলেছি শুধু এখন তো না, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের দ্বারা কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মানুষ। আমাদের সংগঠন মানুষের সংগঠন। আমাদের ১০০টি সিদ্ধান্তে মধ্যে একটি সিদ্ধান্ত ভুল হতে পারে। সিদ্ধান্তে জাতির ক্ষতি হলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়?’

তিনি আরও বলেন, আজকে আবার বলে দিলাম ১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন তার জন্য, বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আবারও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত

সর্বশেষ আপডেট : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫