১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 102

ছবি: সংগৃহীত

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় ১৯ হাজার ৯১০ জন এবং পশ্চিম তীরে আরও ১৪৮ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

একই সময়ে গাজায় ৩০ হাজার ৯৭ জন শিক্ষার্থী ও পশ্চিম তীরে ১ হাজার ৪২ জন আহত হয়েছেন বলেও জানায় মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, হামলায় গাজা ও পশ্চিম তীরে অন্তত ১ হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৭৪০ জন, আর গ্রেপ্তার করা হয়েছে ২২৮ জনের বেশি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে।

শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ১৭৯টি স্কুল ও ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৮টি সরকারি এবং জাতিসংঘ পরিচালিত ১০০টি স্কুল।

এছাড়া ৩০টি স্কুল পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়ের নিবন্ধন তালিকা থেকে বাদ দিতে হয়েছে। কারণ সেই স্কুলগুলোর ভবনসহ সবই ধ্বংস হয়ে গেছে।

পশ্চিম তীরেও পরিস্থিতি ভয়াবহ। হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর বারবার ইসরায়েলি অভিযানে আটটি বিশ্ববিদ্যালয় ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজায় ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত

সর্বশেষ আপডেট : ১০:৪১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫