১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 140

ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

রিজভী বলেন, একই খরচে যদি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট করা যায়, তাহলে আলাদা করে বাড়তি ব্যয় করার প্রয়োজন নেই। গণভোটের বিষয়গুলো আরও নির্দিষ্ট করা দরকার। কোন কোন বিষয়ে পরিবর্তন ও সংস্কার আনা হবে, তা পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত।

রিজভী আরও বলেন, জনগণের মধ্যে অন্তর্বর্তী  সরকারকে ঘিরে আস্থা তৈরি হয়েছে। এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে জয় পেলে জাতীয় নির্বাচনেও জয় নিশ্চিত, এটা ভাবা ভুল। এর কোনো যৌক্তিক ভিত্তি নেই।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেটি অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। তবে অপরাধীদের বিচার হতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

সর্বশেষ আপডেট : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫