১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 113

আজ রাজধানী ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন : গাজায় ফের ইসরায়েলি হামলা, বিপন্ন যুদ্ধবিরতি চুক্তি

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে—চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

সর্বশেষ আপডেট : ১০:৫০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫