০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার পর্নোগ্রাফি ও জুয়ার বিজ্ঞাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 101

ছবি : সংগৃহীত

এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ইতোমধ্যে একাধিক প্রজ্ঞাপন ও প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। পর্নোগ্রাফি ও জুয়ার বিজ্ঞাপন নিয়ে এবার নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর (রোববার) থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন সংস্করণসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয়, তাহলে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে।

এ নির্দেশনা পাওয়ার পরই দেশের বেশ কয়েকটি পত্রিকা ও নিউজ পোর্টাল তাদের গুগল অ্যাডসেন্স নীতিমালা পরিবর্তন করেছে; এজন্য তাদের ধন্যবাদও জানিয়েছে সরকার।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার পর্নোগ্রাফি ও জুয়ার বিজ্ঞাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা

সর্বশেষ আপডেট : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫