১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাকসু নির্বাচনে ভিপি-এজিএস শিবিরপন্থী, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 89

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয় পেয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী।

ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২,৬৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।

জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার ১১,৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৭ ভোট। জানা যায়, আম্মার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সঙ্গে সম্পৃক্ত, আর ফাহিম রেজা একই সংগঠনের সাবেক সমন্বয়ক ছিলেন।

আরও পড়ুন : রাকসু নির্বাচনে ৭০ শতাংশ শিক্ষার্থীর ভোট দিয়েছেন

এজিএস পদে শিবির সমর্থিত এস. এম. সালমান সাব্বির ৬,৯৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৯৫১ ভোট।

নির্বাচনের ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটার ছিলেন ২৮,৯০৯ জন; ভোট দিয়েছেন ২০,১৮৭ জন, যা মোট ভোটারের ৬৯.৮৩ শতাংশ।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই রাকসু নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাকসুতে ২৪৮ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হল সংসদে ৫৯৭ জন প্রার্থী লড়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাকসু নির্বাচনে ভিপি-এজিএস শিবিরপন্থী, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের

সর্বশেষ আপডেট : ১১:০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫