১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরীক্ষায় অংশ নিতে না পারা সেই আনিসা দুই বিষয়ে ফেল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 93

মায়ের অসুস্থতার কারণে এইচএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না পারা আলোচিত শিক্ষার্থী আনিসা আহমেদের ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছরের প্রকাশিত ফলাফলে জানা গেছে, তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আনিসা বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন।

একই দিন সকাল ১০টায় একযোগে সারাদেশে অনলাইনে ও শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

গত ২৬ জুন এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মায়ের অসুস্থতার কারণে দেরিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান আনিসা। সময়সীমা পেরিয়ে যাওয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি। রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজে ওই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন : মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আবেদন

কেন্দ্রের গেটে কান্নায় ভেঙে পড়া আনিসার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়, যেখানে অনেকেই প্রশ্ন তোলেন—‘আইন কি মানবিকতার ঊর্ধ্বে?’ নেটিজেনরা মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে ঘটনাটি অন্তর্বর্তী সরকারের নজরে আসে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শিক্ষা উপদেষ্টার তত্ত্বাবধানে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে।

তবে শেষ পর্যন্ত আনিসা নিয়মিতভাবে পরীক্ষায় অংশ নিতে পারেননি, যার ফলে তার ফলাফলে অকৃতকার্য হিসেবে দেখানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরীক্ষায় অংশ নিতে না পারা সেই আনিসা দুই বিষয়ে ফেল

সর্বশেষ আপডেট : ০৪:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫