০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিয়েছে ট্রাম্প

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 96

হামাসকে অস্ত্র সংগ্রহের অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের অস্ত্রসমর্পণের সময়সূচি বর্তমানে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে আলোচকরা অস্ত্র নিরস্ত্রীকরণের ধরন ও সময় নিয়ে বিভক্ত রয়েছেন। এমন সময়ই ট্রাম্প এ কখা জানালেন।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে গাজায় হামাস ‘পুনরায় অস্ত্র সংগ্রহ’ করছে এবং দাবি করেছেন যে এই গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘নির্দিষ্ট সময়ের জন্য’ তা করার অনুমতি দিয়েছি। খবর আল জাজিরার।

ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন— যে হামাস ‘পুনরায় অস্ত্র সংগ্রহ’ করছে এবং নিজেদেরকে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গোষ্ঠীটি দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পর শৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে।

তিনি যুক্তি দিয়ে বলেন, তারা এ বিষয়ে প্রকাশ্যেই কথা বলেছে এবং আমরা তাদের নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়েছি। আপনাকে বুঝতে হবে—তারা সম্ভবত ৬০ হাজার জনকে হারিয়েছে। এটি একটি বিশাল প্রতিশোধমূলক ক্ষতি।

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র চায় যেন ফিরে আসা বাসিন্দারা নিরাপদে পুনর্গঠন করতে পারেন, কারণ গাজা ‘প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’ এবং ‘মানুষ ফিরে এলে অনেক খারাপ কিছু ঘটতে পারে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হামাসকে পুনরায় অস্ত্র সংগ্রহের অনুমতি দিয়েছে ট্রাম্প

সর্বশেষ আপডেট : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫