০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ছয়জনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 105

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ছয়জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার (১২ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

নিহতরা হলেন সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের লাল্টু (৪৫), শহীদ মোল্লা (৫০), ছমির উদ্দিন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্বপাড়ার লালটু (৩৮) এবং খেদের আলী (৫৫)। তাঁরা সবাই পেশায় দিনমজুর হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে ডিঙ্গেদহ এলাকায় এক গোপন স্থানে ১০ থেকে ১২ জন ব্যক্তি স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ পান করেন। পরদিন শনিবার (১১ অক্টোবর) সকালে তিনজনের মৃত্যু হয়। পরবর্তী দিন রবিবার (১২ অক্টোবর) আরও তিনজন অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হলে তাঁদের দুজন মারা যান। বর্তমানে একজন চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন : সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় হাজারো ফিলিস্তিনি

ওসি খালেদুর রহমান বলেন, “ঘটনার পর থেকে আমরা এলাকায় অভিযান শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা যে মদ পান করেছিলেন তা বিষাক্ত ছিল। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।”

এদিকে, নিহতদের মধ্যে চারজনের দাফন সম্পন্ন হয়েছে। বাকি দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে দেশি চোলাই মদ বিক্রি হয়ে আসছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানিয়েছেন, “এ ঘটনাকে কেন্দ্র করে অভিযানের প্রস্তুতি চলছে। যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ছয়জনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ১২:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫