১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইলিশ কিনতে গিয়ে নদীতে ঝাঁপ, যুবক নিখোঁজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 135

ইলিশ কিনতে গিয়ে নৌ পুলিশের ধাওয়ায় তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালীর বাউফলে এ ঘটনা ঘটে। সোমবার (১৩ অক্টোবর) এ রিপোর্টি লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।

নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার সুযোগে কম দামে কিনতে রাসেল খান প্রতিবেশী রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ট্রলারযোগে তেঁতুলিয়া নদীতে যান। এ সময় মা ইলিশ রক্ষায় অভিযানে থাকা নৌ পুলিশের একটি স্পিডবোট তাদের ধাওয়া করে। ধাওয়া থেকে বাঁচতে গিয়ে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দেন রাসেল খান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন বলেন, রাসেল খানকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের সব ইউনিটকে অবহিত করা হয়েছে। আমাদের টিম এখনো টহলে আছে। এছাড়া পারিবারিকভাবে আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি চলছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ডুবুরি আব্দুল্লাহ ও ইমরান বলেন, সাধারণত এক কিলোমিটারের মধ্যে নিখোঁজের লাশ পাওয়া যায়। তবে তেঁতুলিয়া নদীর স্রোত অনেক বেশি হওয়ায় তিন-চার কিলোমিটারের মধ্যে থাকতে পারে। আমাদের উদ্ধার কাজ এখনো চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইলিশ কিনতে গিয়ে নদীতে ঝাঁপ, যুবক নিখোঁজ

সর্বশেষ আপডেট : ০৫:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫