বিটিআরসি টেলিযোগাযোগ সিম নিবন্ধন মোবাইল অপারেটর নিরাপত্তা বাংলাদেশ
সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় জানানো হয়, প্রত্যেক গ্রাহক তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। এর বেশি সিম থাকলে গ্রাহককে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্তগুলো সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ‘ডি-রেজিস্টার’ বা মালিকানা পরিবর্তন করতে হবে।
আরও পড়ুন : ১৬ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
বিটিআরসি জানিয়েছে, নিজের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে ব্যবহারকারীরা মোবাইলের ডায়ালপ্যাডে গিয়ে *16001# লিখে কল করে এনআইডির শেষ চারটি সংখ্যা প্রবেশ করিয়ে তথ্য যাচাই করতে পারবেন।
সংস্থাটি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক নিজে উদ্যোগ না নিলে কমিশন দৈবচয়ন প্রক্রিয়ায় অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে।
বিটিআরসি বলছে, অননুমোদিত সিম ব্যবহারের মাধ্যমে অপরাধ, প্রতারণা ও সাইবার জালিয়াতি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিটিআরসি, টেলিযোগাযোগ, সিম নিবন্ধন, মোবাইল অপারেটর, নিরাপত্তা বাংলাদেশ
ঢাকা ডেস্ক 









