০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 88

রাজধানীর প্রেস ক্লাব এলাকায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

রোববার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির দাবিতে চলমান কর্মসূচিতে পুলিশ জলকামান নিক্ষেপ করে। একই সময়ে একাধিক সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়, ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে দুপুরে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোটের নেতারা প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। নেতা-কর্মীদের একটি অংশ মিছিলসহ শহীদ মিনারের দিকে চলে গেলেও, আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনেই অবস্থান বজায় রাখে এবং সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়। এতে বিভক্তি ও উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনীতিক নিহত

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রেস ক্লাবের সামনের অবস্থানকারীদের সরানোর চেষ্টা চালায় এবং তখনই জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকারের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আমাদের শীর্ষ নেতারা ইতোমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনো প্রেস ক্লাবে আছেন, তাদেরও আমরা আহ্বান করছি মিছিলসহ সেখানে যোগ দিতে। এখান থেকেই আমাদের পরবর্তী কর্মসূচি পরিচালিত হবে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সর্বশেষ আপডেট : ০৩:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫