শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন রুক্মিণীকে ডেট করছেন টালিউড সুপার স্টার দেব। একদিকে যখন টালিউডের বড় বড় অভিনেতা অভিনেত্রীরা বিয়ের পিঁড়িতে বসছেন, যেখানে অনেকেই এরই মধ্যে বাবা-মাও হয়ে গিয়েছেন, সেখানে কেন সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন অভিনেতা, এ প্রশ্ন অনেকবার অনেক জায়গায় করতে শোনা গেছে মানুষকে।
এবার আবারও সেই প্রশ্নের মুখোমুখি হলেন দেব। ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যখন দেবকে প্রশ্ন করা হয়, ‘তিনি কি টালিউডের সালমান খান? ভাইজানের মতো তিনিও কি সারাজীবন একাই জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন?’ উত্তরে দেব যা বললেন তা কিন্তু চমকে দেওয়ার মতো।
দেব বলেন, ‘আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। যেখানে আছি, যার সঙ্গে আছে বেশ ভালোই আছি। তবে এই নয় যে আমি সিঙ্গল ব্যাচেলার লাইফ লিড করব’।
রুক্মিণীকে বিয়ে নিয়ে দেব বলেন, ‘বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগিরই সবাই জানতে পারবে।’
ঢাকা ডেস্ক 









