০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 97

ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই, উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট দরকার উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি, আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই।

তিনি বলেন, আমরা গত ৫৫ বছর যে দুঃশাসন দেখলাম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম, আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়াবহ অসুস্থ আত্মবিধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

সর্বশেষ আপডেট : ০২:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫