১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 91

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাসদর। তবে অভিযুক্তদের মধ্যে মেজর জেনারেল কবীর আহাম্মদ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

শনিবার দুপুরে ঢাকার সেনানিবাসের মেস আলফায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর অবস্থায় এবং ১৫ জন বর্তমানে কর্মরত আছেন।

আরও পড়ুন : লাগাতার আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

চার্জশিট দাখিলের পর ৮ অক্টোবর সেনাসদর থেকে নির্দেশনা জারি করা হয়, যাতে এলপিআর ও কর্মরত কর্মকর্তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে উপস্থিত হতে বলা হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া সবাই সময়মতো সাড়া দেন এবং বর্তমানে তারা সেনাসদরের হেফাজতে রয়েছেন।

অ্যাডজুটেন্ট জেনারেল জানান, অভিযুক্ত কর্মকর্তারা এখন তাঁদের পরিবারের বাইরে পৃথকভাবে অবস্থান করছেন।

মেজর জেনারেল কবীর আহাম্মদের অনুপস্থিতি সম্পর্কে তিনি বলেন, “৯ অক্টোবর সকালে তিনি নিজ বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”

সেনাবাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিখোঁজ কর্মকর্তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক অপরাধ মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে

সর্বশেষ আপডেট : ০৭:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫