আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় আজ (শনিবার, ১১ অক্টোবর) দুপুরের পর বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার দুপুরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশে আংশিক মেঘলা অবস্থা বিরাজ করতে পারে এবং কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকা ডেস্ক 









