১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৪৯তম বিসিএস পরীক্ষা আজ

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 101

ছবি: সংগৃহীত

৪৯তম বিশেষ বিসিএসের  লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (৯ অক্টোবর) ।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র হবে শুধু ঢাকায়।

এদিকে, ৪৯তম বিশেষ বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ১২ হাজার চাকরিপ্রার্থী। আর এ বিসিএসে নিয়োগ দেওয়া হবে ৬৮৩ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তা। সে হিসাবে প্রতিটি ক্যাডার পদের বিপরীতে লড়বেন প্রায় ৪৫৬ জন চাকরিপ্রার্থী।

সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

বিশেষ বিসিএসে সাধারণ বিসিএসগুলোর মতো প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না। সরাসরি লিখিত পরীক্ষা হয়। তবে সেটি এমসিকিউ টাইপের প্রশ্নপত্রে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে—৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৪৯তম বিসিএস পরীক্ষা আজ

সর্বশেষ আপডেট : ০৮:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫