১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যেসব এলাকায় আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 117

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত (মোট ১৬ ঘণ্টা) আশুলিয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-৩ এর এলাইনমেন্টে পাইপলাইন স্থানান্তর কাজের কারণে সাময়িক সময় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত,সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যেসব এলাকায় আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

সর্বশেষ আপডেট : ০৮:৫৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫