০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরায়েল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 92

গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করেছে ইসরায়েল সরকার। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১০ অক্টোবর) সকালে পার্লামেন্টারি ভোটে চুক্তিটি অনুমোদনের পর ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ৪৮ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, সরকার এখনই সব জিম্মির মুক্তির কাঠামো তথা জীবিত ও মৃত উভয়ের— অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে এ চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। এর ফলে ইসরায়েলকে নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করতে হবে বলে উল্লেখ রয়েছে।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই। তিনি আরও জানান, ইসরায়েল সেনা প্রত্যাহারের পরও গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে রাখা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরায়েল

সর্বশেষ আপডেট : ০২:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫