১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেলেন আলোকচিত্রী শহিদুল আলম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 108

প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম ইসরায়েলের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরায়েল থেকে একটি ফ্লাইট ছেড়েছে যার যাত্রীদের তালিকায় ছিলেন শহিদুল আলম। তুরস্কের সূত্রে জানা গেছে, ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা।

শহিদুল আলমের মুক্তির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ জন্য তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন : শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

এর আগে গত বুধবার (৮ অক্টোবর) ভোরে গাজাগামী ‘ফ্রিডম ফ্লোটিলা’র কনশানস নামের জাহাজটি ইসরায়েলি বাহিনী আটক করে। এতে থাকা সাংবাদিক, চিকিৎসাকর্মী, মানবাধিকারকর্মী ও ক্রুদের জোরপূর্বক আশদোদ বন্দরে নেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের নেগেভ মরুভূমির কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চাপ ও তুরস্কের কূটনৈতিক তৎপরতায় অবশেষে মুক্তি পান শহিদুল আলম। শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেলেন আলোকচিত্রী শহিদুল আলম

সর্বশেষ আপডেট : ০৫:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫