১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 113

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন তার স্ত্রী ও দলের বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের ভাড়া বাসা থেকে বের হন বেগম জিয়া। পরে শেরে-বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে গিয়ে স্বামীর রুহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেছেন।

এসময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলের একজন সিনিয়র নেতা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারস, বেগম খালেদা জিয়া হঠাৎ করেই বুধবার রাতে স্বামীর সমাধি জিয়ারতের ইচ্ছে প্রকাশ করেন। তার ইচ্ছে অনুযায়ীই তাৎক্ষণিক ব্যবস্থাপনায় চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে আসার উদ্যোগ নেওয়া হয়।

এর আগে, সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

সর্বশেষ আপডেট : ১০:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫