১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস তারেক রহমানের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 86

রাষ্ট্রের আর্থিক সক্ষমতার পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি ধাপে ধাপে পূরণের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক বৃহৎ শিক্ষক সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, “একজন শিক্ষার্থী পারিবারিক পাঠশালা থেকে বেরিয়ে যে সমাজে গড়ে ওঠে, সেখানে তার প্রথম আদর্শ রোল মডেল হচ্ছেন শিক্ষক। কিন্তু যদি শিক্ষক নিজেই জীবিকার অনিশ্চয়তা ও সামাজিক অস্বস্তিতে ভোগেন, তাহলে তিনি শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসী রোল মডেল হিসেবে দাঁড়াতে পারেন না।”

আরও পড়ুন : বৃষ্টি কমা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

তিনি আরও বলেন, বিএনপি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষকরা আর্থিক ও সামাজিকভাবে নিরাপদ থাকবেন। এজন্য দলটি বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নে কাজ করছে বলে জানান তিনি।

সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী অংশ নেন। তাঁরা অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ, চাকরি জাতীয়করণসহ চার দফা দাবি উপস্থাপন করেন।

তারেক রহমান বলেন, “অতীতের ভালো দৃষ্টান্ত থেকে শিক্ষা নিয়ে এবং ব্যর্থতা থেকে মুক্ত থেকে দেশকে এগিয়ে নিতে হবে। জ্ঞান, মনন ও মেধায় শক্তিশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।”

তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে স্কুলপর্যায়ে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রস্তাব দেন, জাতীয় দিবসগুলোর অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত একজন করে শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানোর বিধান করা উচিত।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস তারেক রহমানের

সর্বশেষ আপডেট : ০৮:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫