রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন: খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) এবং মঞ্জিল শরীফ অপু (২৩)।
আরও পড়ুন : মানসিক ভারসাম্যহীন মায়ের কন্যাশিশু পেল নতুন পরিবার
অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট সামগ্রী। এর মধ্যে রয়েছে ৪টি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা ডেস্ক 









