০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নতুন ২ জাতীয় দিবসে কি সরকারি ছুটি থাকছে ?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 79

প্রতীকি ছবি

অন্তর্বর্তীকালীন সরকার ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘You Failed to Kill Abrar Fahad’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাদের অবদানকে উদযাপন করার জন্য একটি নতুন ক্যালেন্ডার প্রণয়নের কাজ চলছে। এ ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবেও ৭ অক্টোবর (আবরার ফাহাদ দিবস) এবং ২৫ ফেব্রুয়ারি (বিডিআর ম্যাসাকার দিবস) অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই দিন এখন থেকে জাতীয়ভাবে বিশেষভাবে পালিত হবে। তবে সরকারি ছুটি ঘোষণার বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নতুন ২ জাতীয় দিবসে কি সরকারি ছুটি থাকছে ?

সর্বশেষ আপডেট : ১১:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫